মোঃ ইব্রাহিম মিয়া হরিণাকুন্ড থানা, ঝিনাইদহ সদর।
ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সহ ১ নারী এবং চোরাই বাইসাইকেল সহ ১ যুবক গ্রেফতার।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ ই নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল চাপালি এলাকায় অভিযান চালায় , এ সময় মোছা: সালমা খাতুন (২০)কে গ্রেফতার করা হয়,তিনি চাপালি গ্রামের সাজু ইসলামের স্ত্রী, এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট, এবং মাদক বিক্রির ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, ২০১৮ এর ৩৬ /১ সারনীর ১০(ক)কালিগঞ্জ থানা নং ৭, তারিখ ৫ নভেম্বর দায়ের করা হয়েছে।
অন্যদিকে, ৬ নভেম্বর পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে চুরির ঘটনায় এক যুবক শুভ দাস (২০)নামে গ্রেপ্তার করেছে.
তিনি যশোরের চোগাছা থানার তবিজপুর গ্রামের বিকাশ দাসের ছেলে, এ সময় তার কাছ থেকে আনুমানিক ৯ হাজার টাকার একটি সাইকেল সহ জব্দ করা হয়, এই ঘটনায় কালীগঞ্জ থানার, পেনাল কোট ১৮৬০ এর ৩৭৯ ধারায় মামলা নম্বর ০৮, তারিখ ৬ নভেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ২ আসামি আইনি প্রক্রিয়ার শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।