আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
কমেলা হক ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনিকা ফারজানা তাঁর দীর্ঘ ও সফল কর্মজীবনের ইতি টেনেছেন। তাঁর এই দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ কলেজ কর্তৃপক্ষ গত শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়নাল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা), এবং বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক আনিকা ফারজানার নিষ্ঠা, সততা এবং দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আন্তরিকভাবে পাঠদানের প্রশংসায় পঞ্চমুখ হন। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক, ফুল এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।