সিদরাতুল জাহান সন্ধি
ঈদ পুনর্মিলনী উপলক্ষে
আয়োজনে: কালিরহাট উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে
তুমি আছো চেতনায় তুমি আছো বিস্বাসে, যতদূরে-ই চলে যাই ছায়া হয়ে থাকো পাশে। তুমি বিনে ভাবনায়-থেকে যায় ভুল, তুমি আমার প্রাণপ্রিয় কালিরহাট-হাইস্কুল!
তুমি ছিলে কারিগর আমরা ছিলাম কাঁদামাটি, তোমার জ্ঞান-তাপে পুড়ে হলাম খাঁটি। যতই তুমি হচ্ছো বড়-বাড়ছে তোমার সুনাম রোজ, তুমি আমার হাতেখরি তাই নিতে এলাম খোঁজ। তুমি সদা থাকো ঠিক আমরা করি ভুল, তুমি আমার প্রাণপ্রিয় কালিরহাট-হাইস্কুল!
দেশ-বিদেশে সুনাম। করেছে তোমার শত শিষ্য-সন্তান, ত্রিশ বছরেও ভোলেনি তারা তোমার সেই-অবদান।
মনে রেখেছি তোমার কাছে ঠিক শিখেছি আমার ছিল যত ভুল, তাই তুমি আমার অর্জিত সব জ্ঞানের মূল।
আজও ডাকি তোমায় বুকের গভীর টানে, ফিরে আসে সেইদিন স্মৃতির কোলাহলে, আমরা যে পথ চলি-তোমারি আলোয়, তুমি থাকো হৃদয়ে চিরদিন-সব বেলায়। তুমি আমার প্রাণপ্রিয় কালিরহাট-হাইস্কুল, তুমি আমার প্রাণপ্রিয়া কালিরহাট-হাইস্কুল...
লেখক,আর. কে, মো. রেজোয়ান কবির (প্রাক্তন ছাত্র/এস.এস.সি. ব্যাচ-২০১২) কালিরহাট উচ্চ বিদ্যালয়।