
কক্সবাজার: কক্সবাজারে আলোচিত গলাকাটা ও দুই হাতের কব্জিবিহীন নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নিহতের স্বামী সাইফুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে কীভাবে রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রীকে অচেতন করে হত্যা করা হয়েছে।
গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের জানার ঘোনা এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মরদেহের মাথা এবং দুই হাতের কব্জি বিচ্ছিন্ন ছিল। এই লোমহর্ষক ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করলে নিহতের পরিচয় বেরিয়ে আসে। নিহত ওই নারীর নাম শাহিদা আক্তার রিপা (মুন্নি)। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিহতের স্বামী সাইফুল ইসলাম তারেককে আটক করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাইফুল ইসলাম তারেক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তার দেওয়া জবানবন্দি অনুযায়ী:
পুলিশ জানায়, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি এবং ঘুমের ওষুধ মিশ্রিত রসমালাইয়ের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। তবে বাঁকখালী নদীতে ফেলে দেওয়া বিচ্ছিন্ন মাথা ও কব্জি উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান এখনও অব্যাহত রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা গেছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে কঠোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।