জামাল উদ্দীন, কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের রাখাইন পল্লী পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি রাখাইন পল্লীতে গিয়ে স্থানীয় রাখাইন সম্প্রদায়ের সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে তিনি দক্ষিণ রাখাইন পাড়ায় অবস্থিত ‘রাখাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর প্রতিনিধিদের সাথেও আলোচনা করেন। এ সময় তিনি দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে রাখাইন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের সামগ্রিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সকল উপজাতি আমাদের ভাই। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হবে।”
পরিশেষে তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন ।