নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন (ডিটিবিএ)-এর সদস্য পদ লাভ করায় এ্যাডভোকেট মিজানুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজসেবক এম মাসুদ রানা সুমন।
এক অভিনন্দন বার্তায় দৈনিক মুক্তি সমাচার, ডি এম এস টি ভি-এর প্রকাশক ও প্রতিষ্ঠাতা এবং ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম মাসুদ রানা সুমন বলেন, “এ্যাডভোকেট মিজানুর রহমানের এই অর্জন অত্যন্ত গর্বের। আশাকরি, তিনি তার পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”
তিনি আরও উল্লেখ করেন যে, মিজানুর রহমানের মতো তরুণ ও মেধাবী আইনজীবীরা আইনি অঙ্গনে যুক্ত হওয়া মানেই সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি এবং আইনি সহায়তা আরও সহজ হওয়া। তিনি এ্যাডভোকেট মিজানুর রহমানের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য পদ পাওয়ার পর এক বিবৃতিতে এ্যাডভোকেট মিজানুর রহমান দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং সততার সাথে আইনি সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। তার এই অর্জনে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হচ্ছে।