ইব্রাহিম খান ইমন,ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কৃষক দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে কৃষক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান।
উছমানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি কিনু মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি'র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও আবু জাফর মোজেফর মেম্বার এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও ওসমানীনগর উপজেলা কৃষক দলের সভাপতি মুক্তার আহমদ বকুল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক গনি মিয়া, সিলেট জেলা জাসাসের যুগ্ম আহবায়ক ও ওসমানীনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য গীতিকার তছির আলী, উছমানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি লাল মিয়া, দয়ামীর ইউনিয়ন কৃষক দলের সভাপতি গনি মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল লতিফ এবং যুগ্ম আহবায়ক ছালিক হাজারী।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উছমানপুর ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া, উছমানপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন, কাজী মধু মিয়া, মখলিছ আলী রেজা, সেলিম আহমদ, জামাল মিয়া, শুকুর আলীসহ স্থানীয় কৃষক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের কৃষকদের অধিকার আদায় ও সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কৃষক দল অতীতেও ভূমিকা রেখেছে এবং আগামীতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। তৃণমূলের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ। সভায় স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।