
মোঃ জাহাঙ্গীর আলম পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে ৪ বছর বয়সী এক কন্যা শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষনচেষ্টার অভিযোগে রাহাত প্রামানিক(৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত বৃদ্ধের জামাই স্থানীয় জামায়াত সমর্থক হওয়াই ভুক্তভোগী শিশুর বাবা-মাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে। এ ঘটনায় যদি সঠিক বিচার না পান তবে থানার সামনে প্রকাশ্যে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ভুক্তভোগী সেই শিশুর মা।
গতকাল শনিবার(২৩ মে) বিকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটির বাবা-মা থানায় এসে লিখিত অভিযোগ দিলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সেই বৃদ্ধকে গ্রেপ্তার করে নিয়ে আসেন।
গ্রেপ্তারকৃত রাহাত প্রামানিক ওই এলাকার মৃত পিরু আলী প্রামানিকের ছেলে।
জানা গেছে, অভিযুক্ত রাহাত প্রামানিক ওই শিশুটির প্রতিবেশি। বেশ কিছুদিন যাবত শিশুটিকে দেখলেই কোলে নিয়ে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করতো। একারনে শিশুটির পরিবারও তার থেকে সন্তানকে দুরে দুরে রাখতো। গতকাল বিকালে শিশুটি বাড়ির সামনে বসে খেলাধুলা করছিল, এসময় আদর করার ছলে শিশুটিকে কোলে করে নিজ বাড়ির শয়নকক্ষে নিয়ে যায় অভিযুক্ত বৃদ্ধ রাহাত প্রামানিক। মেয়েকে খুঁজতে বাইরে আসে তার মা, পরে হটাৎ করে সেই বৃদ্ধের কক্ষ থেকে কান্নার শব্দ শুনে তার বাড়িতে উপস্থিত হলে মেয়েকে ছেড়ে দেন অভিযুক্ত রাহাত। শিশুটি কেন কান্না করছিল সেটা জিজ্ঞেস করায় কক্ষের মধ্যে শিশুটির সঙ্গে যে শ্লীলতাহানিপূর্ণ আচরণ করা হয়েছে তা কেঁদে কেঁদে মাকে বলেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনার কিছু সময় পর ভুক্তভোগী শিশুর বাবা-মা থানায় এসে লিখিত অভিযোগ দিলে রাতে পুলিশ সেই অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় আনেন।
শিশুটির মা কেঁদ