ঈশ্বরদীতে গণঅভ্যূত্থান উপলক্ষে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী
মোঃ জাহাঙ্গীর আলম পাবনা ঈশ্বরদী প্রতিনিধি
জুলাই গণঅভ্যূত্থান উপলক্ষে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরদীতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখা ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বুধবার (৫ই আগস্ট) সকাল সাড়ে ১০ ঘটিকায় শহরের পুরাতন বাস টার্মিনালে জমায়েতের মধ্য দিয়ে এ গণমিছিলের সূচনা করেন তারা। পরে মিছিলটি ঈশ্বরদী বাজারের প্রধান ফটক থেকে শুরু করে স্টেশন রোড হয়ে পৌষ্ট অফিস প্রদক্ষিন শেষে রেলগেটস্থ খায়রুজ্জামান বাসটার্মিনালে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের সাংসদ অধ্যাপক আবু তালেব মন্ডল।
ঈশ্বরদী উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূর মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, পাবনা জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী পৌর জামায়াতের আমির গোলাম আযম প্রমূখ।
সমাবেশ সঞ্চালনা করেন, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, জুলাই সনদ নিয়ে টাল বাহানা করার কোন সুযোগ বাংলাদেশে নেই। যদি কেউ করতে চান তবে স্বৈরাচার শেখ হাসিনার মতই এদেশ থেকে তাদের বিতারিত করা হবে। জুলাই সনদের জন্য হাদি জীবন দিয়েছে প্রয়োজনে আমরাও হাদি হব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সাংসদ অধ্যাপক আবু তালেব মন্ডলের বিরুদ্ধে করা মিথ্যা প্রচারের তীব্র প্রতিবাদ করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনার চোখে সমস্যা থাকলে ডাক্তার দেখান। যদি মাথায় সমস্যা থাকে তবে আমরা ডাক্তার দেখাব, তবুও নির্বাচন নিয়ে মিথ্যাচার করবেন না। জনগণ আবু তালেব মন্ডলকে আগামী ৫ বছরের জন্য এই আসনে নির্বাচিত করেছেন। আপনি হেরেছেন সেটা মেনে নিন। নিজেকে আর পঁচাবেন না।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খানসহ, উপজেলা, পৌর ও ইউনিয়নের সকল স্থরের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।