রবিউল ইসলাম মেলান্দহ জামালপুর প্রতিনিধি
জামালপুর মেলান্দহে ৭ নং চরবানি পাকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করবেন গণমানুষের নেতা দিদারুল ইসলাম দিদার।
দুই যুগেরও বেশি সময় (২৪+ বছর) ধরে যিনি রাজপথ ও দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে কঠোর পরিশ্রম করেছেন, নিজের স্বার্থ ভুলে তিল তিল করে গড়ে তুলেছেন জনগণের ভালোবাসা — আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং চরবাণী পাকুরিয়া ইউনিয়নবাসী,দিদার ভাইকেই তাঁদের যোগ্য অভিভাবক ও চেয়ারম্যান হিসেবে পেতে চায়!
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, মেলান্দহ উপজেলা ৭নং চরবাণী পাকুরিয়া ইউনিয়ন জুড়ে বয়েছে নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ইউনিয়ন টিকে একটি আধুনিক, মাদক ও সন্ত্রাস মুক্ত এবং জবাবদিহিমুলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে সক্রিয় রয়েছে।পরিচ্ছন্ন রাজনীতিবিদ তরুণ নেতা দিদারুল ইসলাম দিদার। তিনি শিক্ষা, ন্যায়, উন্নয়ন, স্বচ্ছতার মধ্যে একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান লড়াইয়ের জন্য প্রার্থিতা ঘোষণা করবেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর পরিচিতি ও লক্ষ্য আসন্ন নির্বাচনে ৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।