শাহরিয়ার ইসলাম, স্টাফ রিপোর্টার, ঢাকা
দৈনিক মুক্তি সমাচার, ডিএমএস টিভি এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের স্টাফ রিপোর্টার মোঃ সাইদুর রহমানের পিতা অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর কেপিজে ঢাকা (KPJ Dhaka) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সহকর্মীর বাবার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন অত্র প্রতিষ্ঠানের সম্পাদক ইঞ্জিনিয়ার আলামিন মোল্যা ও প্রকাশক এম মাসুদ রানা সুমন।
এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, "আমাদের পরিবারের সদস্য সাইদুর রহমানের পিতার অসুস্থতায় আমরা মহান আল্লাহর কাছে তাঁর পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত শেফায়ে কামেলা দান করেন এবং সুস্থ অবস্থায় পরিবারের মাঝে ফিরিয়ে দেন।"
সেই সাথে দৈনিক মুক্তি সমাচার ও ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও সকল শুভাকাঙ্ক্ষীর কাছে আন্তরিক দোয়ার আবেদন জানানো হয়েছে।
দোয়া কামনায়:
দৈনিক মুক্তি সমাচার ও ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন পরিবার।