জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মালেকা খানম সারাকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনৈতিক অনিয়মের অভিযোগ ও শৃঙ্খলা কমিটির তদন্ত প্রতিবেদনে অপরাধ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে সারাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বহিষ্কৃত মালেকা খানম সারা এর আগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সিলেট জেলা শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কোটা সংস্কার আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখলেও বিভিন্ন সময়ে তাকে নিয়ে নানা অভিযোগ ও বিতর্ক সৃষ্টি হয়েছিল।